বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিককালে দেশে প্রায় দুই শতাংশ হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বর্তমান সরকারের আমলে অতীতের যেকোনো সময়ের তুলনায় সাম্প্রদায়িক পরিস্থিতি ভালো বলেও দাবি করেন তিনি।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির বলেন, এরপরও একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। যারা উন্নয়নের পথ রুদ্ধ করতে চায় তারাই এসব সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছে।

এতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাই সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

শাহরিয়ার কবির বলেন, ‘এই প্রথম বাংলাদেশে ২০১১ থেকে ২০১৭ সাল বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সোয়া দুই ভাগ বেড়েছে। এখন আমাদের প্রায় ১১ ভাগের মতো হিন্দু জনসংখ্যা। যেটা আমরা অতীতে কখনো দেখিনি।’

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, প্রশাসনের একটি অংশ সরকারের পক্ষে নেই। আমি আবারও বলছি, সরকারের পক্ষে নেই। আমি দায়িত্ব নিয়েই বলছি, তারা সরকারের পক্ষে নেই। কিন্তু সরকার তাদের বিষয়ে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এই প্রশ্রয় দেওয়ার কারণেই কিন্তু এই সরকার অনেক বিপদে পড়বে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ