বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ময়মনসিংহে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় হবিরবাড়ী ইউনিয়নের একটি মসজিদে নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষ সংঘর্ষের ঘটনায় মা ও দুই ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

গতকাল শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে ভালুকা হবিরবাড়ী ইউনিয়নে জামিরদিয়া এলাকার দক্ষিণ হবিরবাড়ী বায়তুন নূর জাম মসজিদের সামনে ওই হামলার ঘটনার ঘটে।

জুলহাস উদ্দিন (৩৫), তার ছোট ভাই জুয়েল মিয়া (৩০)। তাদের মা ফাতেমা খাতুন (৬০)। আরেক জনর নাম আম্বিয়া খাতুন (৬০) হামলায় ওই আহত হন।তাদের সবার বাড়ি দক্ষিণ হবিরবাড়ী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ী বায়তুন নূর জামে মসজিদে প্রায় পাঁচ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছেন মাহমুদুর রহমান নাম এক ব্যক্তি। বর্তমান ইমামকে বাদ দিয়ে আরও ভালো মানের ইমাম নিয়োগ দিতে চান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন।

এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাকি মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদের সামনে জুলহাস ও জুয়েলর উপর বাদল, কাজল, শহিদ, রফিকুলসহ আরও কয়েকজন হামলা করে। ওই সময় জুলহাস ও জুয়েলকে উদ্ধার করতে আসলে ফাতেমা ও আম্বিয়া খাতুন আহত হন।

জুলহাস জানান, তিনি নামাজ পড়তে আসলে মসজিদের সামনে বাদলরা চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় দুইজনকে উদ্ধার করতে আসলে তাদের মাসহ আরেকজন হামলার শিকার হন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তারা এ বিষয়টি খতিয়ে দেখবেন। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ