বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার থেকে দক্ষিণখানে ৩ দিনব্যাপী লেখালেখি বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ:  ঢাকার দক্ষিণখানে অবস্থিত জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুমে তিন দিনব্যাপী লেখালেখি কর্মশালা আগামী ৬, ৭ ও ৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।

এতে প্রশিক্ষণ প্রদান করবেন, লেখক ও অনুবাদক আইয়ূব বিন মঈনসহ নবীন-প্রবীন লেখকবৃন্দ। কর্মশালাটির যৌথ আয়োজন করেছে জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুম এবং দক্ষিণখান কেন্দ্রীয় দারুল ইফতা।

কর্মশালার প্রস্তুতি বিষয়ে জামিয়া উসমানিয়া মুশতাকুল উলুম এর প্রিন্সিপাল এবং দক্ষিণখান কেন্দ্রীয় দারুল ইফতার প্রতিষ্ঠাতা মুফতি উসমান আশরাফী বলেন, আলহামদুলিল্লাহ! আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি এবং সাড়া পাচ্ছি। এ প্রথমবারের মতো এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

কর্মশালার সমন্বয়ক মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ জানান, ছাত্ররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আশা করছি, বেশ সফল একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই সাথে কর্মশালাটি ছাত্রদের  উপকারী হবে বলেও আমরা শতভাগ আশাবাদি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ