বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ডেঙ্গুর কারণে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শনিবার (৩ আগষ্ট) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।

উল্লেখ্য, প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন। বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয় ব্রিটিশ ফরেন অফিস। সংস্থাটি জানায়, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেয়া তাদের নিয়মিত কাজের অংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ