বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঈদে সবাইকে বাড়ি যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গুকে ভয় না পেয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমরা কথা বলব না, কাজ করব। আমি সবাইকে বলব, এই সময় অত্যন্ত সংবেদনশীল। এই সময় অতিকথন দেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। অতিকথন থেকে আমি দায়িত্বশীল সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

ডেঙ্গু বর্তমানে সারাবিশ্বের সমস্যা বলেও দাবি করেন ক্ষমতাসীন দলের এ সাধারণ সম্পাদক। তিরি বলেন, ফিলিপিনসে (ফিলিপাইন) হাজার খানেকের মতো লোক মারা গেছে, লক্ষাধিক মানুষ আক্রান্ত। এটা ভিয়েতনামের রোগ, এই রোগ ফিলিপিনসের রোগ। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে এই রোগ। চীনেও আছে, থাইল্যান্ডেও ভয়ঙ্করভাবে এই রোগ বিস্তার লাভ করেছে।

সারাদেশের চিকিৎসকদের নিয়ে একটি মনিটরিং সেল গঠনের বিষয়ে তিনি বলেন, আমরা সারাদেশে চিকিৎসকদের দিয়ে একটি মনিটরিং সেল গঠনের একটা প্রক্রিয়া শুরু করেছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের যাতে চিকিৎসা হয়, সেজন্য রোগীদের শনাক্ত করা, রক্ত পরীক্ষা করা, তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি-না, কোথাও অবহেলা হচ্ছে কি না–এসব বিষয়গুলো প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসকদের এ সেল সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে। এ নিয়ে আমরা বৈঠক করেছি। আজকে আবার বৈঠকে তা চূড়ান্ত রূপ নেবে।’

কেন্দ্রীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এ কর্মসূচির আজকে ছিল শেষ দিন। ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিকভাবে তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচি এখানে শেষ হলেও ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু নির্মূল না করা পর্যন্ত ততদিন পর্যন্ত এই পরিচ্ছন্নতা, সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ