বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হাসপাতালগুলোকে ২৪ ঘণ্টা ডাক্তার রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা তদারকি করতে সহযোগী অধ্যাপকের নিচে নয় এমন একজন চিকিৎসককে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রাখতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়াদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেসরকারি হাসপাতালগুলোকেও মানবিক দিক বিবেচনা করে এ ব্যবস্থা নিতে বলেছেন।

একইসঙ্গে আদালত এডিস মশা নির্মূলে দেশের বাইরে থেকে কার্যকর ওষুধ আনতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন।

দ্রুত ওষুধ আনার জন্য সিটি করপোরেশনকে সব ধরণের সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সকালে দেশের বাইরে থেকে ওষুধ আনা নিয়ে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তলব করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটির পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইমাম টিপু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ