বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোদাগাড়ী মেডিকেল মোড়ের ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গংকা গ্রামের সামাদ (৪০) ও একই গ্রামের আলম (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন সামাদ ও আলম। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকচালক ও তার সহযোগীকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ