বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জুমার খুতবার আগে ডেঙ্গু-গুজব-বন্যা নিয়ে বক্তব্য রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার খুতবার আগে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতামূলক এবং বন্যাকবলিত দুর্গত মানুষের সাহায্যের আবেদনমূলক বক্তব্য রাখতে দেশের খতিব ও ইমামদের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রীর বরাতে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানাতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করতে পারেন। এজন্য শুক্রবার জুমার খুতবার আগে তারা মানুষকে সচেতন করতে বক্তব্য রাখতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ