বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কর্মমুখী সমস্যার সমাধান দিয়ে এগিয়ে যেতে হবে: আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের আকাবিররা বাস্তবমুখী ছিলেন উনারা কথা কম বলতেন কাজ করতেন বেশি। আমরা যদি কথা কম বলি কাজ করি বেশি তাহলে আমাদের সংগঠন আগে বাড়বে।

বক্তৃতার সময় গরম বক্তৃতা দেয়ার লোক থাকে কিন্তু মাঠে কাজ করার সময় কাউকে পাওয়া খুঁজে পাওয়া যায় না। সমস্যার সমাধান দিতে পারলে জাতি আগে বাড়ে। কর্মমুখী সমস্যার সমাধান দিয়ে এগিয়ে যেতে হবে এবং অসহায় নিপীড়িত জনগোষ্ঠির পাশে দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্য সংগ্রহ মাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও মাইনুদ্দিন মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামার সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন, সংখ্যায় আমরা কম হলেও সাংগঠনিক কাঠামো মজবুত করতে পারলে জমিয়তের এ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি নাজমুল হাসান কাসেমী বলেন, জমিয়তের জন্য বাংলাদেশ উর্বর জমি। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করা সম্ভব।

এতে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারন সম্পাদক মুফতি গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি শরিফুল ইসলাম,

ছাত্র জমিয়ত বাংলাদেশ সহ সভাপতি লুৎফর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি চৌধুরী নাসির, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহসভাপতি আব্দুল ওহাব হামিদী। নেত্রকোনা জেলা প্রতিনিধি জামিল কাঞ্চনপুরী। বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরের সাবেক সভাপতি হাফেজ বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, প্রকাশনা সম্পাদক ফুজায়েল আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মমাজাহারী, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ