বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে হামজা বিন লাদেন কখন, কোথায় বা কীভাবে মারা গেছে এটা স্পষ্ট না। বেনামী সূত্রের বরাতে এ খবর জানায় নিউ ইউর্ক টাইমস।

নাম প্রকাশ না শর্তে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে।

বিবিসির এক খবরে বলা হয়েছে, আনুমানিক ৩০ বয়সের যুবক হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের উপর হামলার আহ্বান জানিয়ে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে তার সম্পর্কে খোঁজ দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র সরকার।

গতকাল বুধবার সাংবাদিকরা বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনও এ বিষয়ে কোন কথা বলেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ