শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নামকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে জারিফের কোনো সম্পদ থাকলে তা আটকে রাখতে পারবে কর্তৃপক্ষ অথবা মার্কিন সংস্থাগুলো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এজেন্ডা বেপরোয়াভাবে বাস্তবায়ন করে চলেছেন জাভেদ জারিফ।

অপরদিকে জাভেদ জারিফ টুইটারে এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে হুমকি বলে মনে করে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা তার বা তার পরিবারের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন জারিফ। তিনি বলেন, ইরানের বাইরে আমার কোনো সম্পদ বা স্বার্থ নেই।

https://twitter.com/JZarif/status/1156664257020334081

টুইটে জারিফ আরও লেখেন, আপনাদের এজেন্ডা বাস্তবায়নের পথে আমাকে এত বড় হুমকি হিসেবে গণ্য করার জন্য ধন্যবাদ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পরই নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। গত ২০ জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ