বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজে ১৩০ বছরের বৃদ্ধ: ১১০ বছর পর আল্লাহ আমার ডাক কবুল করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ইন্দোনেশিয়ার আল আলিয়ায় বাস করেন ১৩০ বছর বয়সি ইউহা। সারাটি জীবন অন্যের ক্ষেতে কাজ করে হালাল উপার্জন করেছেন তিনি। ২০ বছর বয়স থেকেই আল্লাহর ঘর দেখতে স্বপ্ন দেখেন। কবে বায়তুল্লাহয় আসবেন সেই প্রতীক্ষায় পাড় করেছেন ১১০টি বসন্ত।

অবশেষে আল্লাহ তার ডাক কবুল করেছেন। এ বছর হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। এ বৃদ্ধ মানুষটির চার সন্তান থাকলেও অর্থকড়ি কম থাকায় হজে পাঠাতে পারেনি তাকে। তাই অপূর্ণই থেকে যাচ্ছিল তার হজে আসার ইচ্ছে।

তিনি কিভাবে হজে আসছেন এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি দু’ হাত উপরের দিকে উঠিয়ে বলেন, শুধু আল্লাহর দরবারে চাওয়া আর বেশি বেশি দোয়া করার কারনেই আমি আজ আল্লাহর ঘর ও প্রিয় রাসুুলের রওজা যিয়ারত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

তিনি আরো বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। হতাশ হলে চলবে না। মহান আল্লাহ বান্দার উপযুক্ত সময়েই ডাক কবুল করেন। এজন্য আল্লাহর নিকট সবসময় চেয়ে যেতে হবে।

জানা যায়, এ ১৩০ বছর বয়সি বৃদ্ধ যখন হজ করতে রওনা করেন, তখন কেউ একজন একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। আর সঙ্গে সঙ্গে তার ভাইরাল হয়ে যায়।

সৌদি হজ কর্তৃপক্ষ এ ভিডিও দেখতে পেলে বাদশাহ সালমানকে দেখান। তখন তিনি তার পুরো পরিবারকে হজ করার আমন্ত্রণ জানান।

আল্লাহ তার দোয়া এমনভাবে কবুল করলেন যে তার ঘোটা পরিবার এখন বায়তুল্লাহর মেহমান হয়ে আসছে। তাও আবার বাদশাহর আমন্ত্রণে রাজকীয়ভাবে।

এজন্য আল্লাহর কাছে ধৈর্যসহ দোয়া করে যেতে হবে। আল্লাহ সঠিক সময়ে আমাদের দোয়া কবুল করবেন। সূত্র: জারবে দেওবন্দ উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ