বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে শ্রমিকরা পুরাতন জাহাজ ভাঙ্গার কাজ করার সময় গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ইয়ার্ড মালিকপক্ষ চমেক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করায় বলে জানা যায়।

বুধবার দুপুরে শীতলপুরে অবস্থিত মাস্টার আবুল কাশেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার করুয়াফেরু এলাকার আবু তাহেরের পুত্র মো.ছবিদুল (২৬),পিরোজপুর ভাণ্ডারিয়া এলাকার গফুর মাতব্বরের পুত্র মোহাম্মদ রাসেল (২৫) ও একই এলাকার আমজাদ বেপারীর পুত্র নান্টু হোসেন (২৪)।

জানা যায়, আজ দুপুরে ম্যাক কর্পোরেশনের ইয়ার্ডে একটি জাহাজের মালামাল খুলতে গিয়ে জাহাজের পাম্পের হাউজের গ্যাস লিক হয়ে গেলে ৯ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের চমেক হাসপাতালে নেয়ার পর তিন মারা যায় এবং বাকি ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মুহা. শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌কাজ করার সময় তিন শ্রমিক মারা যান এবং তাদেরকে মর্গে রাখা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ