বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাশ; যা বললেন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে মুসলিমদের তিন তালাক বিল। এই বিল অনুযায়ী তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই বিলের কঠোর সমালোচনা করেছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, বিভিন্নভাবে যে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তারই একটা অংশ এই বিল।

মঙ্গলবার রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পর ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করে টুইট বার্তায় ওয়াইসি বলেন, ‘২০১৪ থেকে মুসলিমদের ওপর যে অত্যাচার চলছে এটা তারই একটা অংশ। গুন্ডা দিয়ে বা পুলিশের অত্যাচারে আমাদের দমিয়ে রাখা যাবে না। ভারতের সংবিধানে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা ন্যায়বিচার ও অধিকারের জন্য লড়াই করব।’

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এটা গণতন্ত্রের কালো দিন বলে মন্তব্য করেছে তারা। তারা বার্তা দিয়ে জানিয়েছে, তারা সব মুসলিম মহিলাদের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের পক্ষে ৯৯টি ভোট পড়ে৷ যেখানে বিপক্ষে ভোট পড়ে ৮৪টি৷ বিলের বিরোধিতায় রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে এআইডিএমকে ও জেডিইউ ও টিআরএস৷

এর আগে, বৃহস্পতিবার লোকসভায় এই বিল পাস হয়। এই বিল অনুসারে তিন তালাক দেওয়ার অপরাধে এক পুরুষের কারাদণ্ড হতে পারে।

তিনবার পরপর তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতি মুসলিম ধর্মে রয়েছে৷ কিন্ত এই বিল কার্ষকরী হওয়া এবার থেকে যা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।

মঙ্গলবার রাজ্যসভাতে এই বিল পাশের পর ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সমগ্র দেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন৷

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ