বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ব‌রিশালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব‌রিশাল নগরীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ও সোমবার দিবাগত রা‌তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা হলেন- বরিশালের বা‌কেরগঞ্জের শ্যামপুরের না‌সির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুরের কাউখালীর আদম আলীর ছে‌লে সোহেল (১৮)।

হাসপাতা‌লের প‌রিচালক ডা. বাকির হো‌সেন জানান, আসলাম সোমবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে হাসপাতা‌লে ভ‌র্তি হয় এবং দিবাগত রাত সোয়া ৩টার দি‌কে তার মৃত্যু হয়।

হাসপাতালে এপর্যন্ত ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জানিয়ে ড. রাকিব জানান, এর মধ্যে ২৪ জন এখনো ভর্তি রয়েছেন এবং অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সোমবারের তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে এবং গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৯৬ জন ডেঙ্গু আকান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

২৫ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৪৭জন। তা বেড়ে ২৬ জুলাই এ সংখ্যা দাঁড়ায় ৬০৩ জনে। অনুরূপভাবে ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪জন এবং আজ ২৯ জুলাইয়ে এ সংখ্যা ১০৯৬ জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ