বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফিলিস্তিনের সীমান্ত জুড়ে বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ঘিরে বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সবটুকু সীমান্ত জুড়েই এই বাঁধ দেয়া হবে বলে জানিয়েছে তেল আবিব।

সূত্র মতে জানা যায়, দীর্ঘ এ বালির বাঁধ নির্মাণ করছে ইসরায়েলের সাউদার্ন কমান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিট।

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতেই তেল আবিব মূলত এ বালির বাঁধ দিচ্ছে বলে জনাইয়েছে আরবি ভাষার বার্তা সংস্থা মা’ন।

ইসরায়েলের একটি ওয়েবসাইট জানায়, ইসরায়েলি সেনাদের সম্পর্কে হামাস বা কোনো প্রতিরোধকামী সংগঠন যেনো কোনো তথ্য নিতে না পারে সেজন্য ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

বালির বাঁধের সাহায্যে কীভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঠেকানো হবে তার কোনো ব্যাখ্যা না দিয়েই দেশটির একজন সাংবাদিক এক টুইটার পোস্টে বলেন, গাজা থেকে অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এই বাঁধ তৈরি করা হচ্ছে। এমন বাঁধ নির্মিত হলে হামাস ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে না।

প্রসঙ্গত, গত মে মাসে ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে হামাস ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিয়েছিলো। সে সময় হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অনেকখানি ব্যর্থ হয় ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ