বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা মারার কার্যকর ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে মশা মারার কার্যকর ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় কয়েকটি নির্মাণাধীন ভবনে মশার ওষুধ দেয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, নতুন ওষুধের ব্যাপারে প্রক্রিয়া চলছে, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ আমরা সম্পূর্ণ করবো। আমাদের যত জটিলতা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই জটিলতাগুলো ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠেছি। আমরা এ জটিলতা কাটিয়ে উঠবো, দ্রুততম সময়ের মধ্যে আমরা আরো বেশি কার্যক্রম ওষুধ সংগ্রহ করবো।

তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে পারব। বর্তমানে মশার যে ওষুধ রয়েছে, সেটি শতভাগ অকার্যকর এমন না, এটারও কার্যকারিতা রয়েছে। কিছু অংশ অকার্যকর। তাই দ্রুততম সময়ের মধ্যে নতুন ওষুধ আমদানি করা হবে।

এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুহা. শরীফ, কাউন্সিলল হাসিবুর রহমান মানিকসহ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ