বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। গতকাল সোমবার রাতের এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ ক্রু সদস্য এবং ১০ বেসামরিক নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

একটি প্রশিক্ষণে অংশ নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে আগুন ধরে যায়। বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বেশ কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত রাওয়ালপিন্ডি শহরেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত। কি কারণে ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে বেসরকারি এয়ারলাইন্স এয়ারব্লুর একটি বিমান রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ১৫২ জন আরোহীর সবাই প্রাণ হারায়। পাকিস্তানের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ