বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন (৪৩) মারা গেছেন। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়াল।

সোমবার (২৯ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ঢামেক হাসপাতালে ভর্তি হন ফারজানা।

তিনি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন। তার বাড়ি নারায়ণগঞ্জ। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ঢামেকে ডেঙ্গু রোগে মৃত ৮ জনের ৬ জনই নারী। মৃত অপর সাতজন হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা।

ঢামেক সূত্রে জানা যায়, এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২০১১ জন; তার মধ্যে শুধু জুলাইয়ে ১৮৫৮ জন ভর্তি হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ