বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জয় শ্রীরাম না বলায় ফের মুসলিমকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশে জয় শ্রীরাম না বলায় খলিল আনসারি নামে ১৭ বছরের এক মুসলিম কিশোরের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে কট্টরপন্থী হিন্দুরা। রাজ্যের চান্দাউলি জেলায় রোববার রাতে এ নৃশংস ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় ৬০ শতাংশ পোড়া শরীর নিয়ে ওই কিশোর সাংবাদিকদের সেই বর্বরতার বর্ণনা দেয়।

সে জানায়, রোববার রাতে দুধারি সেতু পার হওয়ার সময় চারজন লোক তাকে জয় শ্রীরাম বলতে বলে। সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিলে তারা তাকে অপহরণ করে। এদের মধ্যে দুজন তার হাত বেঁধে ফেলে। একজন গায়ে কেরোসিন ঢালে, আরেকজন গায়ে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে জয় শ্রীরাম বলতে বলতে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন বেনারসের কবির চৌরা হাসপাতালে ভর্তি করে।

পরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও এর আগে চান্দাউলিরি পুলিশ বলেছে ছেলেটির বর্ণনা পরস্পরবিরোধী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ