বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাস্তরিত দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবদেহের জন্য ক্ষতিকর সিসা ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকায় বিএসটিআই’র লাইসেন্স প্রাপ্ত ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করেছিল আদালত।

এক আপিলে ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সোমবার পাস্তুরিত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মুহা. নুরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে মিল্কভিটার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের সব রকম বিক্রয় বিপণন বন্ধ থাকবে। এর বিরুদ্ধে মিল্কভিটার পক্ষে আমি আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ এ আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। তবে এ আদেশটি শুধু মিল্কভিটার জন্য প্রযোজ্য।

এখন মিল্কভিটার দুধ উৎপাদন ও বিপণনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মহিউদ্দিন হানিফ।

এর আগে রোববার প্রাণ, আড়ংসহ ১৪ কোম্পানির বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া ৫ সপ্তাহের জন্য পাস্তুরিত সব দুধের উৎপাদন ও বিক্রয় বন্ধের নির্দেশ দেয়া হয়। সেদিন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মুহা. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ