বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নোয়াখালীতে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে ভয়াবহ আগুনের ঘটনায় প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত দেড়টার সময় চৌমুহনী রেলস্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে মার্কেটগুলোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

হুমায়ুন আরও বলেন, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশিররভাগই হলো ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী, অ্যালুমিনিয়াম, ওষুধ সামগ্রীসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত মাসে একই মার্কেটের পূর্ব-উত্তর পাশে ভয়াবহ আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এক মাস না যেতেই আবার একই ঘটনা ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ