বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকৃতি জানিয়েছে ইন্টারপোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

গত বারো মাসে ড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকৃতি জানিয়েছে নয়াদিল্লির ইন্টারপোল।

জানা যায়, ইন্টারপোল আবারও জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। শুধু প্রমাণের অভাব ও অন্যায়ের কোনও নথী না পাওয়ায় তারা অস্বীকার করেছে।

নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তার অফিসকে সব তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

ইন্টারপোলের এ সিদ্ধান্ত ভারত সরকারকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। ভারতীয় পুলিশ জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দেওয়ার জন্য অবিরাম চেষ্টা করে চলেছে। নায়েকের বিরুদ্ধে ফৌজদারী অভিযোগে ইন্টারপোলকে বিশ্বাসী করার ক্ষেত্রে ভারত সরকারের এটি তৃতীয় ব্যর্থ চেষ্টা বলে জানা যায়।

গত বারো মাসের মধ্যে ভারত এ বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে ইন্টারপোল দলের সাথে একাধিক বৈঠক করেছে বলে ধারণা করা হচ্ছে।

জাকির নায়েককে সম্বোধন করা একটি চিঠিতে, ইন্টারপোলের কমিশন সচিবালয় জানিয়েছে এর আগে জাকির নায়েকের বিরুদ্ধে করা অভিযোগগুলো অযৌক্তিক ও অস্পষ্ট। ভারতীয় কর্তৃপক্ষ ইন্টারপোলের চাওয়া তথ্য-প্রমাণ দাখিলের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ