বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আরও ৫ লাখ টাকা পেল গ্রিনলাইনের বাসচাপায় পা হারানো রাসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারানো রাসেলকে আরও ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

আজ সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ টাকা হস্তান্তর করা হয়। চেক রাসেলের হাতে তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ নিয়ে রাসেলকে মোট ১০ লাখ টাকা দেয়া হয়েছে।

এ সময় আদালত বলেন, বাকী ৪০ লাখ টাকাও প্রতি মাসে ৫ লাখ টাকা কিস্তি করে রাসেলকে দিতে হবে। পরে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এর আগে রাসেলকে ৫ লাখ টাকা দিয়েছিল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। তবে পরে আর টাকা না দেয়ায় তাদের আইনজীবী অজিউল্লাহ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

গত ২১ জুলাই রাসেলকে ৫ লাখ টাকার প্রথম কিস্তি পরিশোধ করতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দেয় হাইকোর্ট। প্রথম কিস্তির ওই টাকা আজ পরিশোধ করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। রাসেলের পা হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে রিট করেন।

এর ধারাবাহিকতায় গত মার্চে হাইকোর্ট এক আদেশে রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে এবং প্রয়োজন হলে তার পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর জন্য খরচ বহন করতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গত ১০ এপ্রিল গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলকে পাঁচ লাখ টাকার চেক দেয়।

গ্রিন লাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন হাইকোর্ট বাকি ৪৫ লাখ টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করতে নির্দেশ দেন। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে রাসেলকে পাঁচ লাখ টাকা করে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়। তবে সেই টাকা রাসেলকে দেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ