বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগান তালেবানদের আমন্ত্রণ জানাতে যাচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

স্থায়ী যুদ্ধবিরতি ও আফগান সংলাপের জন্য তালেবানদের বোঝাতে সর্বশেষ কূটনৈতিক চাপের অংশ হিসাবে পাকিস্তান শিগগিরই আফগান তালেবান প্রতিনিধিদের ইসলামাবাদ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে।

গতকাল রোববার পাকিস্তানের সরকারী কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

তালেবান মুখপাত্র ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, দলটির প্রতিনিধিরা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে ইসলামাবাদ সফর করতে প্রস্তুত তারা।

প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে সফরের পটভূমির বিপরীতে এ উন্নতি হয়েছে, যেখানে তিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছিলেন, আফগান শান্তি চুক্তির সুবিধার্থে পাকিস্তান ‘তার সামর্থানুযায়ী চেষ্টা’ করবে।

কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে স্থায়ী যুদ্ধবিরতি ও আফগান সংলাপের জন্য তালেবানকে মানাতে সব পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করেছে।

পাকিস্তানের কর্মকর্তারা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তালেবানদের সাক্ষাত করতে ইসলামাবাদ সফরের জন্য দোহার তালেবানদের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, আফগান তালেবান প্রতিনিধি দল গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদ সফরে এসে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার কথা ছিল, কাবুল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে অভিহিত করার পর শেষ মুহূর্তে এ সফর বাতিল করা হয়েছিল।

সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ