বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মালয়েশিয়ার পেনাংয়ে ২২ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার পেনাংয়ে ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে ২২ জন বাংলাদেশি আটক হয়েছেন। একটি বর্জ্য ব্যবস্থাপনা ফ্যাক্টরিতে চাকরি করেন তারা।

গত শুক্রবার (২৬ জুলাই) পেনাং ইমিগ্রেশন বিভাগ ওই ফ্যাক্টরিতে অভিযান চালায়। বাতু মাং এলাকায় ওই অভিযানে গিয়ে অবৈধ বাংলাদেশিদের লুকিয়ে কাজ করার ফ্যাক্টরিটি দেখা যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কোম্পানিটি অবৈধ জেনেই ওই বাংলাদেশিদের নিয়োগ দিয়েছিল। একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২ জন বাংলাদেশিকে পাওয়া যায়। যাদের মধ্যে ১০ জনের ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণ। এছাড়াও অন্যদের যে ডকুমেন্ট রয়েছে, তাতে এই ফ্যাক্টরিতে কাজ করার নিয়ম নেই। শুক্রবার সকাল ১০টায় এই অভিযান পরিচালিত হয়।

পেনাং ইমিগ্রেশনের পরিচালক মুহাম্মদ হুসনি মাহমুদ জানান, আটক হওয়াদের মধ্যে ২১ জন পুনরায় নিবন্ধনের আবেদন করেছে। তবে তাদের পুনরায় নিবন্ধনের জন্য আবেদন করার যোগ্যতা নেই।

তিনি জানান, ফ্যাক্টরির নিয়োগকর্তার এই বাংলাদেশিদের গত বছরই দেশে পাঠিয়ে দেয়ার কথা। সেটা না করে তিনি তাদের নিয়োগ দিয়েছেন পুনরায়।

হুসনি জানান, ইমিগ্রেশন বিভাগ তদন্ত শুরু করেছে। ওই মালিক এবং যে বাড়িতে তাদের লুকিয়ে রাখা হয়েছে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এই অভিবাসীদের বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। অধিকতর তদন্তের জন্য তাদেরকে জুরু ইমিগ্রেশনের জেলে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ