শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী চৌমুহনী বাজারের নির্মাণশ্রমিকবাহী পিকআপ উল্টে ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হযেছেন আরো ১৫ জন শ্রমিক।

আজ সকাল ৭ টার সময় এ ঘটনা ঘটে। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭ টার সময় ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি গ্রুপ পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গার শো-রুমে সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত আরো ১৮ শ্রমিককে উদ্ধার করে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয় এবং আরো ৯ জন চিকিৎসাধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ