বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জনসনের সঙ্গে প্রথম ফোনালাপে যে আলোচনা হলো ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথ নেয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো ফোনালাপ করেছেন।

প্রথম আলাপেই তারা ইরান সংকট নিয়ে কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

বরিস জনসেনর সঙ্গে আলাপের পর তাকে একজন ভালো মানুষ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমি ভবিষ্যদ্বাণী দিচ্ছি, তিনি এখন অসাধারণ প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করবেন।

ইরানি পত্রিকায় বরিস জনসনকে ‌‘ব্রিটিশ ট্রাম্প’ হিসেবে আখ্যায়িত করেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রাম্পের মতো করেই কথা বলার চেষ্টা করছেন ব্রিটেনের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ব্রেক্সিট-পরবর্তী একটি বাস্তবিক বাণিজ্য চুক্তি সম্ভব।

আগামী আগস্টে ফ্রান্সের বিয়ারিটজে জি৭ বৈঠকে বরিস জনসনের সঙ্গে দেখা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের সঙ্গে উত্তেজনা নিয়ে আলোচনার পর এই সংকটে দুই নেতা এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ