বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গুজব দিয়ে রাজনীতি করে না বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে সম্প্রতি চলা গুজবের পেছনে বিএনপির হাত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কখনো গুজব দিয়ে রাজনীতি করে না।

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে গেছে তা সরকারের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে এটা এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও তার দল এটাকে খাটো করে দেখছে। যার কারণে মশা নিধনে কোনো ফল আমরা দেখতে পাইনি।

তারা বলছেন ওষুধ কাজ করছে না। আমরা মনে করি এটা অবহেলা। সিটি করপোরেশন ও সরকারের দায়িত্ব ছিলো এটা ধ্বংস করা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। সুতরাং এটা কোনো গুজবের ব্যাপার নয়।

তিনি বলেন, গণপিটুনিতে হত্যা হয়, বিনা ভোটে নির্বাচিত সরকার যখন বিনা বিচারে মানুষ হত্যা করে, যেখানে আইনের শাসন নেই, জবাবদিহিতা নেই, সেখানে এসব ঘটনা ঘটবে এটা স্বাভাবিক‍। খালেদা জিয়ার জীবন বিপন্ন হচ্ছে উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিধাজনক স্থানে চিকিৎসা দেয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ