মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রিয়াদে মার্কিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দূতাবাসের  বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’

ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বে সন্ত্রাসবাদের সূচনা: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার ফলে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়। যদিও এসবের সূচনা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের কারণে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য আমাদের এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর এই মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।

ডক্টর মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টি ভুলিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। কিন্তু তা সফল হতে দেওয়া যাবে না।

মাহাথির বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়ায় বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনোই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ