বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

সৌদি পৌঁছেছেন প্রায় ৮৬ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন হজ মৌসুমে হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী।

সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৬শ ৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৮১ হাজার ২শ ৭ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১শ ২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১শ ১১টিসহ মোট ২শ ৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সৌদি থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব বিষয় জানা গেছে। এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে মক্কায় অবস্থিত বাংলাদেশের হজ অফিস মেডিকেল ক্লিনিক মক্কা ও মদিনা থেকে স্বয়ংক্রিয় (কিয়স্ক মেশিনের সাহায্যে) চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে।

মক্কায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সু-শৃঙ্খলভাবে হজযাত্রীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে সর্বমোট ২৪ হাজার ৮শ ৩ জনকে।

জানা যায়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন।

বিগত অন্যান্য বছরের মতো এবারও মোট হজ গমনেচ্ছুর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্স নিয়ে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ অনুষ্ঠিত হবে আগস্টের ১০ তারিখে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। আগস্টের ১৭ তারিখ থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ