মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে ‘কয়েক মাস ধরে সালমান নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল থেকে বিরত ছিলেন’ খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যমুনার পানি বাড়ছে, আবারও বন্যার আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক দিন সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় বন্যা দুর্গত চৌহালীর প্রায় দুই লাখ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। যমুনায় আবারও পানি বাড়ায় বড় ধরনের বন্যার আশংকা করছেন ৭টি ইউনিয়নের বন্যার্ত মানুষ।

শুক্রবার বিকেল পর্যন্ত নদীতে পানি বেড়ে তা বিপদ সীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উমরপুর, মিনিদিয়া, শৈলজানা, আড়কান্দি, ঘোরজানের দক্ষিণ তেঘুরি, মুরাদপুর, বরংগাইল, কাটারবাড়ি, স্থল ইউনিয়নের গোয়ালবাড়ি, বসন্তপুর, ছোট চৌহালী, স্থলচর, সদিয়া চাঁদপুরের এনায়েতপুর চর, বেতিল, আষাননগর, কোচগ্রাম, বিনদহ, চাঁনপুর, বোয়ালকান্দির ঘর-বাড়িতে পুনরায় বন্যার পানি প্রবেশে দেখা দিয়েছে দুর্ভোগ।

উমরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল ও সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, নতুন করে পানি বাড়তে থাকায় পুরো উপজেলা জুড়ে সবার মধ্যে নতুন করে বন্যা আতংক দেখা দিয়েছে। প্রথম দফা বন্যার দুর্ভোগ শেষ না হতেই আবারও বন্যার আশংকায় আমরা শঙ্কিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ