শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ময়মনসিংহে মশা মারার স্প্রেতে ৫ স্কুলছাত্রী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ডেঙ্গু মশা নিধনে ওষুধের স্প্রেতে পাঁচজন স্কুলছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুলপুর পৌরসভা এলাকায় ওষুধের স্প্রে করার পর তারা অসুস্থ হয়ে পড়ে। তবে স্প্রে করার সময় তারা সেখানে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছিল।

অসুস্থ ছাত্রীরা হলো-লুবাবা (১১), নাজিয়া নওশিন (১৪), রোদেশা (১০), মুনা (১৪) ও শ্রাবন্তী (১৪)। তারা সবাই উপজেলার পৌরসভা সংলগ্ন বেসরকারি এমভিশন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুলপুর পৌরসভা এলাকায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছিল। এ সময় ওই শিক্ষার্থীরা মশা মারার ওষুধ স্প্রে করার দৃশ্য দেখছিল। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রাত ৮টায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর হাসপাতালের চিকিৎসক জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে ব্যবহৃত ওষুধে কেরোসিন ও পারমেথিন থাকায় এ ধরনের সমস্যা হয়েছে। অ্যাজমা, শ্বাসকষ্ট, সিওপিডি ও অ্যালার্জি যাদের রয়েছে, তাদের জন্য মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মশা মারার এই ওষুধে।

ফুলপুর পৌরসভার মেয়র মুহা. আমিনুল হক জানান, সারা দেশে একই ওষুধ ব্যবহৃত হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক। অসুস্থ ছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য পৌরসভা তাদের পাশে রয়েছে। তবে এ ওষুধ আর ব্যবহার না করে বিকল্প ব্যবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ