মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে ‘কয়েক মাস ধরে সালমান নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল থেকে বিরত ছিলেন’ খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাড্ডায় রেনু হত্যা: রিয়া-হৃদয়ের স্বীকারোক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার আগে ছেলেধরা গুজব রটনাকারী রিয়া খাতুন ও প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লার স্বীকারোক্তি শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার হৃদয় ও রিয়া জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক মুহা. আব্দুর রাজ্জাক।

আসামিদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মিল্লাত হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়া খাতুনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়।

পরদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় বৃহস্পতিবার মুরাদ মিয়া, মুহা. সোহেল রানা, মুহা. বিল্লাল, মুহা. আসাদুল ইসলাম ও মুহা. রাজু নামের পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুহা. শাহীন, মুহা. বাচ্চু মিয়া ও মুহা. বাপ্পি গত ২২ জুলাই চারদিনের এবং গত ২৩ জুলাই মুহা. কামাল হোসেন ও আবুল কালাম আজাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর গ্রেফতার আসামি জাফর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ