শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নাফ নদী থেকে ৭ লাখ ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে সাত লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।

বৃহস্পতিবার মধ্যরাতে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে উল্টে দেওয়া কাঠের নৌকায় তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে খবর আসে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে। এ খবরে কোস্ট গার্ডের একটি টিম বিশেষ অভিযানে নদীতে সন্দেহজনক একটি কাঠের নৌকাকে ধাওয়া করে।

নৌকাটি কিছু দূর গিয়ে উল্টে যায় এবং আরোহীরা সাঁতরে পাড়ে উঠে জঙ্গলে আত্মগোপন করে। পরে ভাসমান নৌকাটিতে তল্লাশি করে বিভিন্ন বস্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ভাসমান বোট ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ