বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

উত্তেজনার মাঝেই তেহরান যাচ্ছেন মাইক পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি খুশি মনে উপসাগরীয় এ দেশে যাবেন।

বৃহস্পতিবারে এক সাক্ষাতকারে পম্পেও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা আরোপের পেছনের কারণ ব্যাখ্যা করতে স্বেচ্ছায় ইরানের টেলিভিশনে হাজির হবেন।

তিনি বলেন, এ ব্যাপারে ইরানের জনগণকে সরাসরিভাবে কিছু বলতে দেয়ার সুযোগকে আমি স্বাগত জানাবো। এ ব্যাপারে আমি তাদেরকে বলতে চাই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাদের নেতা সৃষ্টি করেছে। আর তা ইরানের জন্য কতটা ক্ষতিকর।

ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার কথা বলে ২০১৫ সালে তেহরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকে ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর নতুন করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের সম্ভবত দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায়। তবে এক্ষেত্রে তারা একটি ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ উপসাগরীয় জলসীমায় বিভিন্ন ট্যাঙ্কারে ধারাবাহিক হামলার জন্য ইরানকে দায়ী করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ