মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

ভারতের লোকসভায় তিন তালাক বিল পেশ হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (বৃহস্পতিবার) ভারতের লোকসভায় পেশ হবে তিন তালাক বিল (ট্রিপল তালাক বিল)। তাৎক্ষণিক তিন তালাক রোধে এই বিলটি আনা হচ্ছে। তবে প্রথম থেকেই কিছু বিরোধী দল এই তিন তালাক বিল নিয়ে বিরোধিতা করে এসেছেন।

তাদের মতে, গোটা মুসলিম সমাজকে এই বিলের ভুক্তভোগী হতে হবে। এই নতুন আইনের ফলে যে সমস্ত মুসলিম ব্যক্তিরা তাদের স্ত্রীকে  তিনবার 'তালাক' উচ্চারণ করে তাৎক্ষণিক তালাক বা বিবাহ বিচ্ছেদে বাধ্য করবেন তাঁদের তিন বছরের জেল হবে।

রাজ্যসভায় নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দলের এই তিন তালাক বিলের বিরোধিতা করার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি আশঙ্কা করা হচ্ছে যে, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও এই বিলের বিরোধিতায় সরব হতে পারে।

কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধী দলই মুসলিম পুরুষদের কারাদণ্ডের বিধানের বিরোধিতায় সরব হয়েছে। বিরোধীরা দাবী করে যে, একটি গার্হস্থ্য ইস্যুতে এমন শাস্তিমূলক বিধান চালু করা যায় না যা মূলত মানুষের প্রবৃত্তিগত এবং তিন তালাক বিলের বর্তমান ধরণে শিকার হতে হবে মুসলিম সমাজকে।

সূত্র : এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ