বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন আফ্রিকার ঘানার শতাধিক নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পশ্চিম আফ্রিকার ঘানা প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামের প্রায় ৫০০ জন বাসিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আফ্রিকার ‘রিসালাতে তৌসিয়া’ ইন্সটিটিউটের সদস্যদের দাওয়াত তাবলিগের মেহনতের ফলে ঘানার উত্তর-পূর্বাঞ্চলের ইয়াবালা গ্রামের এক সঙ্গে ৪৭৩ জন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ঘানার ‘নালরাগু’ প্রদেশের ইয়াবালা গ্রামে ১২০০ জন বাসিন্দা রয়েছে। এরমধ্যে পূর্বে ৩২০ জন বাসিন্দা মুসলমান ছিলেন। বর্তমানে এ গ্রামের ৪৭৩ জন বাসিন্দা মুসলমান হয়েছেন বলে জানা যায়।

আফ্রিকার ‘রিসালাতে তৌসিয়া’ ইন্সটিটিউট এ এলাকার মুসলমানদের জন্য ইসলামিক শিক্ষার ক্লাস নিচ্ছে। এ ইন্সটিটিউটি একটি তাবলিগ মূলক সংগঠন। আফ্রিকা মহাদেশে এটি সক্রিয় রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ ও কুপ খনন করা ছাড়াও বিভিন্ন পন্থায় মুসলমানদের সহায়তা প্রদান করে।

বর্তমানে ইয়াবালা গ্রামে কোন মসজিদ নেই। আর এ কারণে এ গ্রামের মুসলমানেরা জামাত সহকারে নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মসজিদ নির্মাণের জন্য মুসলমানেরা সহায়তা প্রদান করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ