বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে যাওনি কেনো?

আদম সন্তান জিজ্ঞেস করবে, হে আমার রব আমি কিভাবে আপনাকে দেখতে যাব আপনি রাব্বুল আলামিন। সব অসুস্থ ও দোষ ত্রুটি হতে পবিত্র। আল্লাহ তাআলা বলবেন তোমার কি জানা ছিল না? আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও নাই।

তোমার কি জানা ছিল না তুমি যদি তাকে দেখতে যাইতে তবে আমাকে তার নিকট পাইতে। হে আদম সন্তান আমি তোমার নিকট খানা চাইছিলাম। তুমি আমাকে খানা খাওয়াও নাই। বান্দারা বলবে হে আমার রব আমি আপনাকে কিভাবে খাওয়াবো আপনিতো রাব্বুল আলামিন।

আল্লাহ তাআলা বলবেন, তোমার কি জানা ছিল না আমার অমুক বান্দা তোমার নিকট খানা চাইছিল তুমি তাকে খানা খাওয়াও নাই। তোমার কি জানা ছিল না? তুমি যদি তাকে খানা খাওয়াইতে তবে তার হিসেবে আমার নিকট থেকে পাইতে।

হে আদম সন্তান আমি তোমার নিকট পানি চাইছিলাম তুমি আমাকে পানি দাওনি। পপানি পান করাওনি। বান্দা জিজ্ঞেস করবে হে আমার রব আমি আপনাকে কিভাবে পানি পান করাবো আপনিতো রাব্বুল আলামিন।

আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা তোমার নিকট পানি চাইছিল তুমি তাকে পানি পান করাও নাই যদি তুমি তাকে পানি পান করাতে তবে তুমি তার নিকটা আমাকে পাইতে। মুসলিম শরিফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ