বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢকাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় সাড়ে ৪ হাজার রোগী। হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এরই মধ্যে ডেঙ্গু জ্বরে মারা গেছেন ২২ জন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

হাসপাতালগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে গত দুইদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭৩ জন। রোগীর চাপ বৃদ্ধির কারণে সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে মেঝে ও করিডোরে সেবা দেয়া হচ্ছে রোগীদের।

বেসরকারি হাসপাতালগুলোতে বেড না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। ভুক্তভোগীরা বলছেন, বেশিরভাগ হাসপাতালেই পাওয়া যাচ্ছে না সিট।
এছাড়াও প্লাটিলেট কমে যাওয়ায় রক্ত সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে রোগীদের স্বজনরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ