বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙ্গে রাইসান পাহাড় ও শুর-বাহার দখল করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম রামাল্লায় অবস্থিত রাইসান পাহাড় ও পূর্ব জেরুজালেমের নিকটে অবস্থিত শুর-বাহার দখল করার নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

জিনহুয়া ও ফিলিস্তিন পোস্টের বরাতে জানা যায়, ফিলিস্তিনের নাগরিকদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, আজ সোমবার (২২ জুলাই) থেকে জেরুসালেমের আশেপাশে নির্মিত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে তাদের উচ্ছেদ করছে ইসরায়েল।

এদিকে পশ্চিম রামাল্লায় অবস্থিত রাইসান পাহাড়টিকে সামরিক কাজে ব্যবহার করার জন্য দখলে নিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম আল কুদস ডটকম।

রাইসান পাহাড়টিতে দখলদাররা ইতিমধ্যেই বসতি স্থাপনের কাজ আরম্ভ করে দিয়েছে।এবং সেখানে এমন একটি রাস্তা নির্মান করছে, যেখান থেকে মিছিল এবং আন্দোলনে বের হওয়া ফিলিস্তিনিদেরকে মুকাবেলা করা যাবে।

এ অভিযান পরিচালনাকেন সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন জানিয়েছে, এ অভিযানের ফলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক সংগঠনগুলোর সাহায্য কামনা করেছে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন। সূত্র: জিনহুয়া, আল কুদস ডটকম, দ্য টাইমস অব ইসরায়েল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ