বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী ইরানি ড্রোনটি ভূপাতিত করে বলে তিনি দাবি করেন। খবর বিবিসির।

খবরে বলা হয়,  ইরানি ড্রোনটি মার্কিন বিমান বাহিনীর অ্যাসল্ট শিপ ইউএসএস বক্সারের কাছাকাছি চলে আসায় নিরাপত্তাজনিত হুমকি স্বরূপ সেটিকে ধ্বংস করা হয়।

ট্রাম্প জানান, ড্রোনটি অ্যাসল্ট শিপের ৯১৪ মিটার কাছাকাছি চলে এসেছিল।

তবে এ বিষয়ে ইরানের কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। জুনে একই এলাকায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল ইরানি বিপ্লবী গার্ড বাহিনী।

রবিবার ইরান জানায়, পারস্য উপসাগরে তেল চোরাচালানির দায়ে ১২ জন ক্রু-সহ তারা একটি বিদেশি ট্যাংকার আটক করেছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধানতম এই রুটে গত মে মাস থেকে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় ইরানের বিরুদ্ধে দুইটি বিদেশি ট্যাংকারে হামলার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে।

এর পর জিব্রাল্টার প্রণালিতে যুক্তরাজ্য ইরানের ট্যাংকার আটক করলে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ