বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চুক্তি ভঙ্গের দায়ে পাকিস্তানকে ৫০ হাজার কোটি টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশকিছু দিন ধরে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। এরমধ্যেই পাকিস্তানকে ৬ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক আদালত। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ ৫০ হাজার কোটি টাকা।

এর আগে কোনও দেশকে এত মোটা অঙ্কের জরিমানার নজির ইতিহাসে নেই। এ কারণে, এই খবর যেন ইমরান খানের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো।

জরিমানার কারণ সম্পর্কে সংবাদমাধ্যম খবর ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনা ও তামার আকরিকের জন্য বিখ্যাত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রেকো ডিক এলাকা। ইরান ও আফগানিস্তান সীমান্তের ওই এলাকায় খননকার্য চালাতে বিনিয়োগ করে চিলে ও কানাডার যৌথ সংস্থা টেথিয়ান কপার কোম্পানি। গত ২০১০ সাল নাগাদ ওই এলাকায় খননকার্যের জন্য প্রচুর ডলার বিনিয়োগ করে সংস্থাটি।

কিন্তু, ২০১১ সালে কোনো কারণ না জানিয়েই সংস্থাটির ইজারা নবায়ন আবেদন বাতিল করে দেয় বালুচিস্তান সরকার। ২০১৩ সালে ওই চুক্তি বাতিল বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্টও। এরপর, ১১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতে যায় সংস্থাটি। এর পরই আদালত এ জরিমানাা করে ইমরান সরকারকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ