মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


এবার ইহুদিদের বর্বরতার শিকার শিশু তারেক, চাকায় পিষে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ইহুদিদের বর্বরতার শিকার হলো এবার ৬ বছরের তারেক। অবৈধ ইসরায়েলের পশ্চিমতীরে গাড়ির চাকায় পিষে ফিলিস্তিনি শিশু তারেককে হত্যা করেছে এক ইহুদি। ঘটনার সময় ছয় বছর বয়সী ছোট্ট শিশু তারেক সাইকেল চালাচ্ছিল।

ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ‘কুদসনেট’এর বরাতে জানা যায়, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ছয় বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেয়।

জানা যায় তারকুমিয়া শহরটি ইহুদিবাদীদের উপশহর আদুরার পাশেই অবস্থিত। গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এ প্রথম নয়। এর আগেও এ ধরণের বহু বর্বর ঘটনা ঘটিয়েছে ইহুদিরা।

এপ্রিলেও একজন ইহুদি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে। উগ্র ইহুদি নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে বলেও জানা যায়। সূত্র: কুদস নেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ