মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফের ইসলামী লেখক ফোরামের সভাপতি বাবর, সম্পাদক মুনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ২০১৯-২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি মুনীরুল ইসলাম।

শুক্রবার সংগঠনের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভায় গোপন ব্যালটে সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সারাদেশ থেকে দুই শতাধিক লেখক অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রধান দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেও আরও চারটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে আমিন ইকবাল, কোষাধ্যক্ষ পদে এমদাদুল হক তাসনিম, শিল্প ও সাহিত্য সম্পাদক পদে সায়ীদ উসমান এবং প্রশিক্ষণ সম্পাদক পদে শামসুদ্দীন সাদী নির্বাচিত হয়েছেন।

Image may contain: 10 people, including নূরুল ইসলাম হেলাল, people standing and beard

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সহসভাপতি কাজী আবুল কালাম সিদ্দীক, রায়হান মুহাম্মদ ইবরাহিম ও মুহাম্মদ আবদুল মুমিন। সহসাধারণ সম্পাদক রোকন রাইয়ান ও আতাউর রহমান খসরু। সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাসনিম ও আবুল কালাম আনছারী। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এহসানুল হক; আন্তর্জাতিক সম্পাদক পদে সাদ আবদুল্লাহ মামুন, প্রকাশনা সম্পাদক পদে রেজা হাসান, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নকীব মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওমর ফারুক মজুমদার নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদগুলো প্রথম বৈঠকে পূরণ করা হবে।

ফোরামের কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক রাহমানী পয়গামের সম্পাদক আল্লামা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রকমারি ডটকমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, বিশিষ্ট দা’য়ী শায়খ আহমাদুল্লাহ, কবি মুসা আল হাফিজ, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকমের à