বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

কুমিল্লার লাকসামে ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে ডিজিটাল হেলথ কেয়ারে কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে র‌্যাব অভিযান চালিয়ে ওই চেম্বারের মালিক ডা. মীর হোসেনকে আটক করেছে।

গতকাল বুধবার দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চেম্বারে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এবং বিভিন্ন অবৈধ নেশাজাতীয় দ্রব্যসহ তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, চাকরি দেয়ার নামে বিভিন্ন সময়ে নারীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে ডা. মীর হোসেনের বিরুদ্ধে। ইতোপূর্বে অনিয়মের অভিযোগে ডিজিটাল হেলথ কেয়ার বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ