সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

স্মরণশক্তি বৃদ্ধির আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মরণশক্তি ও জ্ঞান আল্লাহ তায়ালার নেয়ামত। তিনি মানুষকে স্মরণশক্তি ও জ্ঞান দান করেন। যাকে ইচ্ছা তা বাড়িয়ে দেন আবার যাকে ইচ্ছা কমিয়ে দেন। কিভাবে মানুষের স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে সে কথা তিনি কুরআনে বলে দিয়েছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন। যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন উপরোক্ত আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন- فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا - অর্থ: সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সূরা ত্বাহা: আয়াত ১১৪)

দোয়া رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ- রাব্বি যিদনি ইলমা। অর্থ- হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তার ওস্তাদ ইমাম ওয়াকী রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন করলেন, আমার স্মরণশক্তি কম। জাওয়াবে ওস্তাদ বললেন, আপনি গুনাহ করা ছেড়ে দিন। কারণ, ইলম হচ্ছে নূর, গুনাহগারের অন্তরে তা দেয়া হয় না।

অথচ ইমাম শাফিয়ী রহ. ৩০ দিনে পবিত্র কুরআন মাজিদ হিফয করেছিলেন। তারপরও বিনয় প্রকাশ করে বলেছিলেন তার স্মরণশক্তি কম। আর ওস্তাদও ছাত্রকে বড় বুযূর্গ ছাত্র জানা সত্ত্বেও তাকে গুনাহ থেকে সতর্ক করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ