মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

আজ রোববার ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত এরশাদুল হক (৩০) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে গরু পারাপারের কাজ করছিলেন এরশাদুল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৮৪০ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ