সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

এরশাদের আর রক্তের প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ‘বি পজিটিভ’ রক্তের আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই কথা জানান তিনি।

বার্তায় কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের জন্য “বি পজেটিভ” রক্ত আর প্রয়োজন নেই। এ সময় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে ‍শুক্রবার সকাল ১০টার দিকে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক ক্ষুদেবার্তার মাধ্যমে ‘বি পজিটিভ’ রক্ত প্রয়োজন বলে জানান।

প্রসঙ্গত, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য বি পজেটিভ রক্তের প্রয়োজন- এমন সংবাদে শত শত মানুষ তাকে রক্ত দিতে এগিয়ে এসেছেন। তারা নিজেরাই তালিকা করেছেন রক্তদাতাদের। ভিড় করেছেন সিএমএইচ, জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস এবং জাতীয় পার্টির কাকরাইল অফিসে।

অপরদিকে এখনও অসখ্য মানুষ পল্লীবন্ধু এরশাদকে বাঁচিয়ে রাখতে রক্ত দিতে যোগাযোগ করছেন। কিন্তু এ মুহূর্তে প্রয়োজনের তুলনায় অনেক বেশি রক্তের ব্যবস্থা চিকিৎসদের কাছে রয়েছে।

এর আগে বাদ জুমা হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা এবং রোগমুক্তি কামনায় সারাদেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ