বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিচারবহির্ভূত কোন ধরনের হত্যা হাইকোর্ট পছন্দ করেন না।

আজ বৃহস্পতিবার বরগুনার আলোচিত হত্যাকাণ্ড রিফাত শরীফ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে দাখিল করা প্রতিবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানিটি হয়।

আদালত বলেন, দেশজুড়ে বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) একদিনে তৈরি হয়নি। কেউ তাকে লালন পালন করে আজকের এ অবস্থান পর্যন্ত এনেছে।

আদালত আরও বলেন, নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু আদালত বিচারবহির্ভূত কোন হত্যাকাণ্ড পছন্দ করে না।

এর আগে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আদালতে রিফাত হত্যা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নয়ন বন্ডকে গ্রেপ্তারে করতে অভিযান চালানোর সময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে আসামি নয়নের ওপর গুলি ছুড়তে বাধ্য হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ইতোমধ্যে ৫ জন এজাহারভুক্ত এবং ৪ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি এখনো বাকি এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাত শরীফ হত্যা মামলার গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন- মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ৪ নম্বর আসামি চন্দন (২১)।

১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১) ও ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২)। সন্দেহভাজন গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর (২২), মো. নাজমুল হাসান (১৯), মো. সাগর (১৯), রাফিউল ইসলাম রাব্বি ও কামরুল হাসান সাইমুন (২১)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ